বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

এনআইডি সার্ভারের পাসওয়ার্ড শেয়ারে শাস্তির হুঁশিয়ারি ইসির

প্রতিনিধির নাম / ২৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের ইউজার আইডি ও পাসওয়ার্ড কারো সঙ্গে শেয়ার করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, সার্ভারের পাসওয়ার্ড বিভিন্ন ফটোকপির দোকানেও মিলছে এমন তথ্য জানার পর এমন হুঁশিয়ারি দিয়েছে কমিশন।

ইসি সচিব আখতার আহমেদ এক চিঠিতে কর্মকর্তাদের বলেছেন, জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত কার্যক্রমে ব্যবহৃত User ID ও Password কারও সাথে শেয়ার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায় নিতে হবে মর্মে নির্দেশনা জারি করতে হবে।

এছাড়া জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম গতিশিল করার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুনরায় সংশোধনের প্রস্তাব উপস্থাপন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর