শিরোনাম :
পরকীয়ায় জড়ালে পুরুষের ৫ বছর কারাদণ্ড, স্ত্রীর বিরুদ্ধে কি মামলা করা যায়? ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল গোপালগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক আগুন-ককটেল ঠেকাতে আইজিপির নির্দেশনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত বগুড়ার কাহালুতে আ‘লীগের ৩ নেতা গ্রেফতার কিশোর গ্যাং তৈরির পেছনে শুধু পুলিশকে দায়ী করলে চলবে না: বগুড়ায় ডিআইজি মীর আশরাফ আলী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্টেশনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয় আধা ঘণ্টা। তবে বর্তমানে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

রোজিনা আক্তার বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। বাসটিতে যাত্রী ছিল, কিন্তু আমরা যখন কাজ শুরু করেছি তখন কেউ ছিল না। বাসে আগুন লাগার পর ফার্মগেট মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। পরে সন্ধ্যা ৭টা ৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলেও জানান তিনি।

এদিন সন্ধ্যায় তেজগাঁওয়ে সাউথ ইস্ট ইউনিভার্সিটি ও ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটে। সিএমএম আদালতের সামনে থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর