শিরোনাম :
পরকীয়ায় জড়ালে পুরুষের ৫ বছর কারাদণ্ড, স্ত্রীর বিরুদ্ধে কি মামলা করা যায়? ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল গোপালগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক আগুন-ককটেল ঠেকাতে আইজিপির নির্দেশনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত বগুড়ার কাহালুতে আ‘লীগের ৩ নেতা গ্রেফতার কিশোর গ্যাং তৈরির পেছনে শুধু পুলিশকে দায়ী করলে চলবে না: বগুড়ায় ডিআইজি মীর আশরাফ আলী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১৫, অর্ধশতাধিক কারখানায় ছুটি

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ষ্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পরে ওই এলাকার অর্ধশতাধিক কারখানয় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জামগড়া থেকে নিশ্চিন্তপুর এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নিশ্চিন্তপুরের নিউ এইজ পোশাক কারখানায় কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকেরা প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এর প্রতিবাদে তাঁরা বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের হা-মীম, এনভয়, লাইন, ভার্চুয়াল, নেক্সট কালেকশন ও স্টারলিং স্টাইলসসহ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে এনভয় ও স্টারলিং স্টাইলস কারখানার সামনে শ্রমিকেরা জড়ো হলে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। আহতদের মধ্যে স্টারলিং স্টাইলসের শ্রমিক আলমগীর হোসেন ও রাফিয়া বেগম এবং তিন পুলিশ সদস্য রয়েছেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেডইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টুর ভাষ্য, শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে এসেছিলেন। কারখানা বন্ধের নোটিশ দেখে তাঁরা বিক্ষোভ করলে পুলিশ বাধা দেয় ও টিয়ারশেল নিক্ষেপ করে।

তবে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করার পাশাপাশি এনভয় ও স্টারলিং কারখানায় ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ব্যবহার করে। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর