শিরোনাম :
পরকীয়ায় জড়ালে পুরুষের ৫ বছর কারাদণ্ড, স্ত্রীর বিরুদ্ধে কি মামলা করা যায়? ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল গোপালগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক আগুন-ককটেল ঠেকাতে আইজিপির নির্দেশনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত বগুড়ার কাহালুতে আ‘লীগের ৩ নেতা গ্রেফতার কিশোর গ্যাং তৈরির পেছনে শুধু পুলিশকে দায়ী করলে চলবে না: বগুড়ায় ডিআইজি মীর আশরাফ আলী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

বগুড়ার কাহালুতে আ‘লীগের ৩ নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কাহালু প্রতিনিধি: বগুড়ার কাহালুতে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে কাহালু থানা ও জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো কাহালু উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শামছুজোহা খান রাবু (৫০), কাহালুর মুরইল ইউনিয়ন পরিষদের সদস্য ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক (৫৪) এবং পাইকড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা সারোয়ার কাজী (৫৫)।

শামছুজোহা খান রাবু কাহালু সদর ইউনিয়নের সাকোহালী গ্রামের মৃত মমতাজ খানের ছেলে। আবু বক্কর সিদ্দিক উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর টুপিপাড়া গ্রামের মৃত খোরশেদ আলী ওরফে খোশের ছেলে। অপরদিকে সারোয়ার কাজী উপজেলার পাইকড় ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত সাদেক কাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শামছুজোহা খান রাবুকে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কাহালু বাজার এলাকা থেকে গ্রেফতার করে কাহালু থানা পুলিশ। আবু বক্কর সিদ্দিককে গতকাল সোমবার দুপুরে বগুড়া শহর এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা গ্রেফতার করেন।বগুড়া স্থানীয় খবর

একই দিন বিকেলে সারোয়ার কাজীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কাহালু থানার উপপরিদর্শক(এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো বলেন, তিন জনকে গ্রেফতারের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর