গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাদের অর্পিত দায়িত্ব পালন করবেন।
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।