শিরোনাম :
ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ, মদ ও ১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৩ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে তৃতীয় মার্কিন রণতরি রুজভেল্ট চতুর্থ দিনের খেলা আগেভাগে শেষ, ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের শোডাউন, গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার বড় জয়; পাজের জোড়া গোলে বগুড়ার শিবগঞ্জে নবান্ন উৎসবে মাছের মেলা অনুষ্ঠিত বগুড়ায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন রাজশাহীর বাজারে পর্যাপ্ত শীতকালীন সবজি, স্বস্তিতে ক্রেতারা জয়পুরহাটে নবান্ন উৎসবে ঐতিহ্যবাহী মাছের মেলা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

বগুড়ায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ষ্টাফ রিপোর্টার: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭-এর আওতায় বগুড়ায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বগুড়া জেলা সুইমিংপুলে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

জেলা ক্রীড়া অফিস, বগুড়ার আয়োজনে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনূর্ধ্ব-১৪ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাঃ সালমা আক্তার।

জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল এবং জেলা ক্রীড়া সংস্থা, বগুড়ার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু।

আয়োজক সূত্রে জানা যায়, সাঁতারের মৌলিক দক্ষতা অর্জন ও নতুন প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের লক্ষ্যে বাছাইকৃত মোট ৩৭ জন ছাত্র-ছাত্রীকে এই প্রশিক্ষণ কোর্সের জন্য নির্বাচন করা হয়েছে। মাসব্যাপী এই প্রশিক্ষণে নিবিড় পরিচর্যা ও অনুশীলনের দায়িত্ব পালন করবেন বগুড়ার অভিজ্ঞ সাঁতার কোচ আলালুর রহমান তিব্বত ও মাছুদ রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর