শিরোনাম :
চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী বলিউডের খল অভিনেতা মুকেশ ঋষি এখন বগুড়ায় বগুড়ায় অধ্যক্ষ আবুল কালামের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন বগুড়া বার’র নির্বাচনে ১৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৯ প্রার্থী ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ, মদ ও ১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৩ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে তৃতীয় মার্কিন রণতরি রুজভেল্ট চতুর্থ দিনের খেলা আগেভাগে শেষ, ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ষ্টাফ রিপোর্টার: ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই দাবিতে বুধবার সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করেন সাধারণ কেমিস্ট ও ওষুধ ব্যবসায়ীরা।

১৮ নভেম্বর বুধবার সকালে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্কয়ার চত্বরে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস), বগুড়া জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বগুড়া জেলা শাখার সভাপতি এ কে এম ফজলুর রহিম টিপু, সিনিয়র সহসভাপতি ইনছান আলী, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাজেদুর রহমান স্বপন।

এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের পরিচালক জাহিদুর রহমান জাহিদ, মাসুদ রানা রাজু, মাসুদ রানা মাসুদ, শামসুর রহমান, মশিউর রহমান নয়ন, ফজলে রাব্বি জুয়েল, রোকনুজ্জামান বুলেট, শাফি মাহমুদ শাফি, রায়েনুল ইসলাম, পারভেজ ও মমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত দেশের সাধারণ ওষুধ ব্যবসায়ীদের স্বার্থের পরিপন্থী। তাই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলকে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে। ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বিসিডিএসের পূর্বের সম্পৃক্ততা বহাল রাখার জোর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর