শিরোনাম :
ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান স্পিকারের দেশজুড়ে অগ্নিসংযোগ ও নৈরাজ্যে জড়িতদের শনাক্তের আহ্বান বিরোধী দলীয় নেতার ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল জামায়াত চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী বলিউডের খল অভিনেতা মুকেশ ঋষি এখন বগুড়ায় বগুড়ায় অধ্যক্ষ আবুল কালামের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন বগুড়া বার’র নির্বাচনে ১৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৯ প্রার্থী
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ষ্টাফ রিপোর্টার: বগুড়া শহরের যান চলাচল ও নগর যোগাযোগব্যবস্থার উন্নয়নে সাতমাথা থেকে গালাপট্টি (এম এ খান লেন-মেরিনা রোড) পর্যন্ত ২১৮ মিটার আরসিসি ঢালাই সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, এন এস বি ট্রেডার্সের সুলতান আহম্মেদ তুহিন, বগুড়া সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী শফি মাহমুদ, উপসহকারী প্রকৌশলী রোখসানা পারভীন, কার্যসহকারী আব্দুল আলিম, শহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান উত্তরন ট্রেডার্স।

সংশ্লিষ্টরা আশা করছেন, কাজটি সম্পন্ন হলে সাতমাথা থেকে গালাপট্টি এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে সুবিধা বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর