শিরোনাম :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

রবি নিয়ে এলো ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: ইন্টারনেট ডেটা ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পরও গ্রাহকদের ইনস্টাগ্রামে সংযুক্ত থাকার সুযোগ দিতে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ নামে একটি নতুন সেবা চালু করেছে রবি।

মেটার সঙ্গে অংশীদারিত্বে তৈরি এই ফিচারটি রবি ও সার্কেল উভয় গ্রাহক ডাটা ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পরও স্বল্প-ডাটা নির্ভর সংস্করণে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যবহার অব্যাহত রাখতে পারবেন।

গ্রাহকের ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলে ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে বেসিক মোডে চলে যাবে। এ সময় একটি নির্দিষ্ট দৈনিক সীমার মধ্যে গ্রাহকরা ফিড দেখা, স্ক্রল করা এবং বিভিন্ন আপডেট পাওয়ার সুবিধা উপভোগ করতে পারবেন।

নতুন ডেটা প্যাক কেনা পর্যন্ত গ্রাহকদের অনলাইনে সংযুক্ত রাখার মাধ্যমে সংযোগের ঘাটতি দূর করাই এই সেবার মূল লক্ষ্য। পাশাপাশি, প্ল্যাটফর্ম থেকেই সরাসরি টপ-আপ করার প্রক্রিয়াকেও আরও সহজ করবে এই সেবা।

মেটার বিভিন্ন অ্যাপে রবির বিদ্যমান ডিজিটাল সেবাগুলোর ধারাবাহিকতায় এই উদ্যোগ দেশজুড়ে গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য ও স্বল্প-ডেটার ইন্টারনেট সুবিধা আরও সম্প্রসারিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর