শিরোনাম :
গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, রাজেন্দ্রপুরে টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুথিদের লক্ষ্য করে ৭২৬ হামলা, হতাহত ১২১ ভিসা ইন্টারভিউর সময় যে জরুরি কাগজপত্র রাখতে বললো মার্কিন দূতাবাস সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাওয়ার অভিযোগ, সতর্ক করল মন্ত্রণালয় ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটা ছাড়াবে ১৩ বিলিয়ন ডলার ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন সেতু নেই, মৃত্যুর পরও দুর্ভোগ; নৌকায় পার হলো বৃদ্ধের লাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণের পরিকল্পনা রয়েছে : শিক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ বৃহস্পতিবার রাতে রাধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর ২০২৬—২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার সংস্কার, পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন, শিক্ষক বদলি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে সরকার নিরলসভাবে কাজ করছে।

ফ্যাসিস্ট আমলের বিভিন্ন অনিয়ম ও প্রশাসনিক জটিলতা নিরসনে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পাঠদানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা।

শিক্ষক বদলি প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষকদের মান ও যোগ্যতা যাচাই, নকল সনদ প্রতিরোধ এবং বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা হচ্ছে।

কোনোভাবেই শিক্ষার গুণগত মানের প্রশ্নে আপস করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্ট আমলের অব্যবস্থাপনা ও ত্রুটিপূর্ণ নীতির কারণে যেসব জটিলতা তৈরি হয়েছিল, সেগুলো ধাপে ধাপে সমাধান করা হচ্ছে।

ইতোমধ্যে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শ্রেণিকক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতির প্রকৃত চিত্র পর্যবেক্ষণ করা হয়েছে। অনিয়ম রোধে কঠোর নির্দেশনা দেওয়া হবে।

পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফলাফলের স্বচ্ছতা প্রসঙ্গে মন্ত্রী মিলন বলেন, পরীক্ষার ফলাফল ও খাতা পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। যেসব পরীক্ষকের অবহেলায় ফলাফলে ত্রুটি দেখা দিয়েছে, তাদের জবাবদিহির আওতায় আনা হবে। প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবন্ধন ও সনদ প্রদানের প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে আনার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়কে অত্যন্ত সংবেদনশীল দপ্তর হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও জবাবদিহি বজায় রেখে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ভূমিকা ও সহযোগিতা একান্ত প্রয়োজন।

শিক্ষাবিষয়ক প্রতিটি যৌক্তিক ও গঠনমূলক প্রতিবেদনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয় জানিয়ে তিনি বলেন, শিক্ষা খাতের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত ও খোলামেলা মতবিনিময় অব্যাহত থাকবে।

ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক ও ফারুক হোসাইন, ইরাবের বর্তমান সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, কোষাধ্যক্ষ নাজিউর রহমান সোহেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর