শিরোনাম :
ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুথিদের লক্ষ্য করে ৭২৬ হামলা, হতাহত ১২১ ভিসা ইন্টারভিউর সময় যে জরুরি কাগজপত্র রাখতে বললো মার্কিন দূতাবাস সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাওয়ার অভিযোগ, সতর্ক করল মন্ত্রণালয় ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটা ছাড়াবে ১৩ বিলিয়ন ডলার ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন সেতু নেই, মৃত্যুর পরও দুর্ভোগ; নৌকায় পার হলো বৃদ্ধের লাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মুন্সিগঞ্জে সংঘর্ষ থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, দুইদিন পর মরদেহ উদ্ধার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: সরকার দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে কর্মরত দুই লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে মাসিক সম্মানী প্রদান করছে।

আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদর এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।

জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ধর্মীয় নেতাদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচির জন্য এক হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সম্মানীর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা।

নির্ধারিত নিয়ম অনুযায়ী, মসজিদের একজন ইমামকে মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিনকে ৩ হাজার টাকা এবং খাদেমকে ২ হাজার টাকা সম্মানী দেওয়া হবে। মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারের ধর্মীয় নেতারাও সরকারি সহায়তা পাবেন।

ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রত্যন্ত অঞ্চলের ধর্মীয় নেতারা সীমিত আর্থিক সুবিধায় কাজ করেন, তাই নিয়মিত সম্মানী তাদের জীবনযাত্রায় স্বস্তি আনবে।

সম্মানী বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধর্মীয় নেতার হাতে সরাসরি নগদ অর্থ পৌঁছানো হবে না। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সফটওয়্যার ব্যবহার করে গভর্নমেন্ট টু পারসন পদ্ধতিতে অর্থ তাদের ব্যাংক হিসাব বা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে পৌঁছে দেওয়া হবে, যা দুর্নীতি কমাবে।

সুবিধাভোগী নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ও দুজন বিশিষ্ট ব্যক্তির সহায়তায় তালিকা তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠান নির্বাচন বা তালিকায় কোনো রাজনৈতিক প্রভাব নেই।

চলতি বছরের ১৪ মার্চ প্রধানমন্ত্রীর পক্ষে পাইলট প্রকল্প হিসেবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রথমবার এ কার্যক্রম শুরু হয়। তখন ৬ হাজার ১৭১টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন সেবাকর্মীকে সম্মানী দেওয়া হয়। পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে এবার পরিধি বৃদ্ধি করা হয়েছে।

দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনের পর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতাদের হাতে সম্মানী তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

দেশে বর্তমানে ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। চলতি অর্থবছরে এর এক-চতুর্থাংশকে কর্মসূচির আওতায় আনা হচ্ছে। বাকি প্রতিষ্ঠানগুলোকে আগামী চার অর্থবছরের মধ্যে ধাপে ধাপে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে।

এ কর্মসূচির বাস্তবায়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের সম্মানী সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।

কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর