শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী শ্রেণিভেদ নির্মূল করে মানবতার কল্যাণের কথা বলেছেন গৌতম বুদ্ধ: রিজভী ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম দেশে একদিনে ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে কয়েক দফা আবেদন জানানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে কাল স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন শামা অক্টোবরের ২৪ দিনে ২৬ হাজার ৪১১ কোটি টাকার রেমিট্যান্স রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলামী মাহাজ’ প্রধান গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব ইস্যু বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতিমন্ত্রী
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতিমন্ত্রী

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: পাহাড় ও সমতলের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেছেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের অন্যতম শক্তি। দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার বৈচিত্র্য জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।

আজ রোববার (২৫ অক্টোবর) বিকেলে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও নৃগোষ্ঠী-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি বহু জাতিগোষ্ঠী, ভাষা, ঐতিহ্য ও জীবনধারার সমন্বয়ে গড়ে উঠেছে। জীবনযাপন ও সাংস্কৃতিক চর্চায় ভিন্নতা থাকলেও বৃহত্তর জাতীয় পরিচয়ের জায়গায় সবাই অভিন্ন। এই বৈচিত্র্যকে ধারণ করে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির ভিত্তিতে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা। বাংলাদেশি জাতীয়তাবাদের মূল চেতনায় দেশের সব জনগোষ্ঠীর অভিন্ন জাতীয় সত্তা ও পারস্পরিক সম্প্রীতির বিষয়টি গুরুত্ব পায়। পাহাড় ও সমতলের মানুষের জীবনধারা ও সাংস্কৃতিক বৈচিত্র্য বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।

নিতাই রায় চৌধুরী বলেন, দেশের বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, উৎসব ও জীবনাচার রয়েছে। এসব বৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশের মধ্য দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক পরিসর আরও সমৃদ্ধ হবে। অতীতের সংগ্রাম ও গৌরবের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ, মানবিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু পাহাড় ও সমতলের মানুষের মধ্যে বিভেদ ও দূরত্ব ভুলে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি পার্বত্য অঞ্চলের মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্য সংরক্ষণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দেশের নৃগোষ্ঠীগুলোর জীবনমান উন্নয়ন এবং তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য, উৎসব ও সংস্কৃতিচর্চার বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ আরও কার্যকর ও সম্প্রসারিত করার বিষয়ে মন্ত্রণালয় গুরুত্বসহকারে কাজ করছে।

বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানার সভাপতিত্বে সভায় পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার, সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় সাংস্কৃতিক কর্মী এবং নৃগোষ্ঠী-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বান্দরবান নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট পরিদর্শন করেন। এ সময় তিনি ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর