রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

ফের হামলা হলে ইরানের আঘাত হবে পৃথিবী কাঁপিয়ে দেওয়ার মতো : আরাগচি

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বগুড়া নিউজ২৪: ইরানে নতুন করে হামলা চালানো হলে ইউরোপকে আরও বড় মূল্য দিতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের ইউরোপের জ্বালানি ব্যয় বৃদ্ধি নিয়ে অভিযোগের জবাবে তিনি বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী আঘাত হানলে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ইউরোর ক্ষতিও তার তুলনায় কিছুই হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে স্বাগত জানিয়েছিলেন ম্যার্ৎস। সে সময় জার্মান চ্যান্সেলর বলেছিলেন, ইসরায়েল আমাদের সবার জন্য নোংরা কাজটি করছে। আরাগচি ওই বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ইরানের জনগণের ক্ষতি করার চেষ্টা করলে দেশটির সশস্ত্র বাহিনী এমন আঘাত হানবে, যার প্রভাব হবে ‘ভূমিকম্পের মতো বিধ্বংসী’। তিনি লেখেন, ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ইউরো কিছুই নয়, সেই তুলনায় আমাদের জনগণের ক্ষতি করার সাহস দেখানো ব্যক্তিদের বিরুদ্ধে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর আঘাত হবে পৃথিবী কাঁপিয়ে দেওয়ার মতো।

পোস্টে তিনি আরও বলেন, রেড লাইন বা চূড়ান্ত সীমার ধারণা এখন অতীত। এর আগে জার্মান চ্যান্সেলর অভিযোগ করেন, ইরানকে ঘিরে যুদ্ধের কারণে ইউরোপের জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ইউরোর বেশি বেড়েছে। তার হিসাবে, এই অতিরিক্ত ব্যয়ের পরিমাণ প্রায় ১১২ বিলিয়ন মার্কিন ডলার। এদিকে, ইউরোপের জ্বালানি ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশের সমালোচনা করেছেন ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়িও। শুক্রবার এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, যখন আপনারা যুদ্ধাপরাধকে সমর্থন করেছিলেন, তখন কি ভেবেছিলেন না যে এর পরিণতি আপনাদেরও ভোগ করতে হবে? সূত্র : আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর