শিরোনাম :
ইয়েমেনে নতুন সংঘাতে বাস্তুচ্যুত ৩ লাখ, ঝুঁকিতে ৬ হাজার অন্তঃসত্ত্বা ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে জেলে যেতে হবে: রাহুল গান্ধী ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা চালাল উ. কোরিয়া: কেসিএনএ দূষণ মোকাবিলায় দিল্লিতে কার্যকর হলো নতুন কড়াকড়ি নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিকেএমইএ অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর, শুল্ক বাধা নিরসনে গুরুত্বারোপ কথাসাহিত্যিক আবু ইসহাকের শততম জন্মদিন আজ যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মী-সংকট নিরসনের আহ্বান রাষ্ট্রপতির
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ব্যারিস্টার আরশাদুর রউফ

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বিশ্বব্যাংক গ্রুপের আয়োজনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘ল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম ২০২৬’-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। তার অনুপস্থিতিতে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ আরশাদুর রউফ।

রোববার (১ নভেম্বর) সকালে মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফর শেষে আগামী ১১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। এসময় পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকবেন ব্যারিস্টার মোহাম্মদ আরশাদুর রউফ।

এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্বব্যাংক গ্রুপের আয়োজনে ১২ দিনব্যাপী এ আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে অ্যাটর্নি জেনারেল ৩১ অক্টোবর বা এর কাছাকাছি সময়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ১১ নভেম্বর বা এর কাছাকাছি সময়ে দেশে ফিরবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ সফরের যাতায়াত ও আনুষঙ্গিক যাবতীয় ব্যয় বহন করবে আয়োজক কর্তৃপক্ষ। ফলে এ সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ বা দায়বদ্ধতা থাকবে না।

অ্যাটর্নি জেনারেলের অনুপস্থিতিতে দাপ্তরিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ আরশাদুর রউফকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর