বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

ওমান উপকূলে জাহাজে হামলায় ভারতীয় নাবিক নিহত

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে ‘অজ্ঞাত আকাশযান’ থেকে হামলা চালানো হয়েছে। এতে এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। মঙ্গলবার নয়াদিল্লি এ তথ্য জানায়।

ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, ‘এমএসভি আল জুসুফি’ নামের জাহাজটিতে হামলার সময় ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘জাহাজের ১৩ জন নাবিক নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসেন। পরে ওমানের কোস্টগার্ড তাদের উদ্ধার করে। তবে গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, গুজরাটের অধিবাসী আমাদের অন্যতম নাবিক গন্ধর্ব নাহীম আজিজ আঘাতের কারণে প্রাণ হারিয়েছেন।’

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে নাবিক সরবরাহকারী দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। দেশটির নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারতে সক্রিয় নাবিকের সংখ্যা ছিল তিন লাখ ২০ হাজারের বেশি।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করার পর থেকে হরমুজ প্রণালিতে বিভিন্ন জাহাজে হামলায় ভারতের বেশ কয়েকজন নাবিক নিহত হয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলার বারবার তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক জলসীমায় বাধাহীন ও নিরাপদ জাহাজ চলাচলের আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর