শিরোনাম :
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত বগুড়া সিটি প্রশাসক কে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি প্রদান বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে : স্পিকার ডিবিসি নিউজ কার্যালয় থেকে ইকবাল সোবহান ও রাজিব ঘোষ ডিবির হেফাজতে নতুন মজুরি বোর্ড গঠন, শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ মালিকপক্ষের সরকারকে বেকায়দায় ফেলতেই শ্রমিক আন্দোলন: বিকেএমইএ সভাপতি ৭ নভেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার নির্দেশ নবনির্বাচিত দুই সংসদ সদস্যর শপথগ্রহণ ফের প্রধানমন্ত্রী হতে চান নেতানিয়াহু, আহ্বান জানালেন জাতীয় সরকার গঠনের
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বগুড়ার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ষ্টাফ রিপোর্টার: বুধবার সকালে বগুড়ার ঠনঠনিয়ায় নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নবীন বরণ, ক্যাপ পরিধান, বেল্ট পরিবর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন নার্সিং ও মিডওয়াইফারি কলেজ বগুড়ার নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মোছা: নাজিয়া খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস’র) সভাপতি ও শজিমেক বগুড়ার সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন বিএমএ জেলা সভাপতি অধ্যাপক ডা. মো: আজফারুল হাবিব রোজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ ওয়াদুদুল হক তরফদার, বগুড়া সিভিল সার্জন ডা. মোঃ ফারজানুল ইসলাম, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল বগুড়ার তত্ত্বাবধায়ক ডা. মজিদুল ইসলাম, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. মো: রাশেদুল ইসলাম ও ডা. মো: সাইফুর রহমান শাহীন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), বগুড়া জেলা শাখার সদস্য সচিব ডা. এম এ ওয়াহেদ, বগুড়া নার্সিং কলেজ অধ্যক্ষ মোছা: রুবি আকতার বানু, সেবা তত্ত্বাবধায়ক মোছা: আনোয়ারা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মানবতার সেবাই নিজেদের নিয়োজিত করতে পারলেই দেশ ও জাতির মঙ্গল সাধিত হবে। পাশাপাশি সমাজের সর্বস্তরের সাধারন মানুষের কষ্ট লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর