মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

নওগাঁয় দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাইপাস গাবতলী মোড় এলাকায় পাশাপাশি তিনটি বাস পার্কিং করা ছিল। গভীর রাতে হঠাৎ করেই সেখান থেকে দুটি বাসে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন বাস দুটিতে ছড়িয়ে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে বাস দুটির ভেতরের অংশ ও বডি পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসের সঙ্গে মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হননি।

তিনি আরও জানান, আগুন লাগার সঠিক কারণ জানতে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তদন্ত করছে। পাশাপাশি এ ঘটনার পেছনে কারও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
একইসঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর