শিরোনাম :
জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন চব্বিশের আহতরা এরদোয়ানের স্ত্রীর সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করল ভেনেজুয়েলা দাদাকে জাতীয় বীরের মর্যাদা দিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ওষুধ ছাড়া কি ডায়াবেটিস নিরাময় করা সম্ভব? তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর পরকীয়ায় জড়ালে পুরুষের ৫ বছর কারাদণ্ড, স্ত্রীর বিরুদ্ধে কি মামলা করা যায়? ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল গোপালগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করল ভেনেজুয়েলা

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: বিদ্যুৎ খাতের দীর্ঘদিনের সংকট কাটাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ রেখে একটি সংস্কার প্রস্তাব অনুমোদন করেছে ভেনেজুয়েলার আইনসভা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সমর্থিত এ সংস্কার প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অভিযানে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প খাতগুলো বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করতে ওয়াশিংটনের আহ্বানে সাড়া দিয়ে আসছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সর্বশেষ বিদ্যুৎ খাত সংস্কার প্রস্তাবটি মঙ্গলবার জাতীয় পরিষদে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ডেলসি রদ্রিগেজের ভাই হোর্হে রদ্রিগেজের নেতৃত্বে পরিচালিত এ আইনসভায় প্রস্তাবটি পাস হয়।

বিরোধী দলের আইনপ্রণেতা আন্তোনিও একারি এএফপিকে বলেন, রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কার্যত ধসের মুখে পড়েছে। আগের আইনের কারণে সৃষ্ট বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় এ সংস্কার অত্যন্ত প্রয়োজনীয় ছিল।

তবে আইনসভায় বক্তব্য দেওয়ার সময় হোর্হে রদ্রিগেজ জোর দিয়ে বলেন, রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি আগের মতোই বিদ্যুৎ সেবায় ভর্তুকি দেবে। বিশেষ করে সবচেয়ে অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য এ সুবিধা অব্যাহত থাকবে।

২০০৭ সালে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা জাতীয়করণের পর থেকে বছরের পর বছর প্রয়োজনীয় বিনিয়োগের অভাব ও অব্যবস্থাপনার কারণে বিদ্যুৎ সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।

দক্ষিণ আমেরিকার দেশটির অধিকাংশ এলাকায় এখন দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ থাকছে না। এমনকি রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকাতেও নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।

কারাকাসের উপকণ্ঠে বসবাসকারী ৬৬ বছর বয়সী আইনজীবী নুরিস মেদিনা বলেন, ‘প্রতিদিনই আমার বাসায় বিদ্যুৎ চলে যায়।’

তিনি আরও বলেন, ‘এটি একটি মধ্যবিত্ত অধ্যুষিত এলাকা। দেশের অভ্যন্তরীণ অঞ্চলগুলোর কথা ভাবুন, সেখানে সাধারণ মানুষ বিদ্যুৎ নিয়ে কতটা দুর্ভোগে আছে!’

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হোর্হে রদ্রিগেজ বলেন, নতুন এ সংস্কারের ফলে বেসরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এবং নির্ধারিত মূল্যের বিনিময়ে গ্রাহকদের কাছে তা সরবরাহ করতে পারবে। এতে বিদ্যুতের সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের ধারণা, বর্তমানে রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানিটি প্রায় ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। অথচ দেশটির চাহিদা মেটাতে এর চেয়ে অনেক বেশি বিদ্যুৎ প্রয়োজন। গত সেপ্টেম্বরে দেশটির বিদ্যুতের চাহিদা বেড়ে ১৬ হাজার ৪০০ মেগাওয়াটে পৌঁছেছিল।

বিদ্যুৎ খাতের পাশাপাশি ডেলসি রদ্রিগেজের প্রশাসন দেশটির খনি ও তেল খাতেও বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি করেছে।

গত সেপ্টেম্বরে ওয়াশিংটনের সঙ্গে একটি বড় তেল চুক্তি স্বাক্ষর করে কারাকাস। এর ফলে ভেনেজুয়েলার ৬৫০০ কোটি ব্যারেলেরও বেশি তেলের মজুতে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার তৈরি হয়েছে। দেশটির মোট তেলের মজুদের প্রায় ২০ শতাংশের সমপরিমাণ এই পরিমাণ তেল।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত তেলের মজুদ রয়েছে ভেনেজুয়েলায়।

চুক্তি স্বাক্ষর তদারকি করতে ভেনেজুয়েলা সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট দেশটির বিদ্যুৎ খাত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, তেল খাতের কার্যক্রম সচল রাখতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন।

ক্রিস রাইট বলেন, ‘দুটিই প্রয়োজন।’

ভেনেজুয়েলার বিদ্যমান বিদ্যুৎ অবকাঠামোর কথা উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার মতে, পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় দেশটির পুরোনো বিদ্যুৎ অবকাঠামো আবারও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর