শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

দুদকের নতুন মহাপরিচালক হলেন মোরশেদ আলম

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। নিজস্ব জনবল হিসেবে তিনি সপ্তম কর্মকর্তা যিনি মহাপরিচালক হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক থেকে আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছিলেন। মোহাম্মদ মোরশেদ আলমও ওই একই ব্যাচের অর্থাৎ ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর