শিরোনাম :
ফেনীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও হুইলচেয়ার বিতরণ কেলেঙ্কারির জেরে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার : রাষ্ট্রপতি সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি এবার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এআই ব্যবহারের উদ্যোগ গুগলের ২৪ কোটি ছাড়িয়েছে জেনারেটিভ এআই ব্যবহারকারী পুরনো ফোন ভালো রাখতে কত শতাংশ চার্জ দিয়ে বন্ধ রাখবেন? বাইন্যান্সে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা আগামী ১ বছরে চালু হবে বাংলাদেশের নিজস্ব এআই অবকাঠামো
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

নওগাঁয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলায় আজ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিগত উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী পাঁচশ’ জন শিক্ষার্থীকে সম্বর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

জেলা ছাত্রদলের আহবায়ক মামুন বিন ইসলাম দোহা’র সভাপতিত্বে এ সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা (ভিপি রানা), নূর-ই- আলম মিঠু ও খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম আল কাফি তুহিন প্রমুখ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ এবং শিক্ষার্থীদের মধ্যে সাবাতুন সাবা।

অনুষ্ঠানে কৃিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর