শিরোনাম :
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বগুড়ায় জেলা সিএনজি মালিক সমিতির ডিজিটাল স্মার্ট পরিচয়পত্র বিতরণ ময়মনসিংহে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ ময়মনসিংহে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ বগুড়ায় বাংলাদেশ সমাচারের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা সরকারি খরচে এক লাখ ৪৫ হাজার কারাবন্দিকে আইনি সহায়তা বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনের সিদ্ধান্ত, সরকারি কোয়ার্টার নিয়ে কড়া বার্তা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

ময়মনসিংহে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সরকারি অনুদান হিসেবে ২০ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সাংবাদিকদের মৃত্যুজনিত কারণে তাদের পরিবার, সন্তানের লেখাপড়ার ব্যয় এবং পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শনিবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ আয়োজিত এক অনুষ্ঠানে ৪৫ জন অনুদানপ্রাপ্তের হাতে এই চেক তুলে দেওয়া হয়।

অনুদানপ্রাপ্তদের মধ্যে নেত্রকোণার ৮ জন, শেরপুরের ১ জন এবং ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার ৩৬ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা এই চেক গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাছুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) মো. বাছির জামাল, উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম. আইয়ুব আলী।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর। এতে অনুদানপ্রাপ্তসহ স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) মো. বাছির জামাল বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ভাতা প্রদানের বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা রয়েছে। আশা করছি, সরকারের সদিচ্ছার মাধ্যমে এটি দ্রুত বাস্তবায়ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর