সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

ময়মনসিংহে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। এ সময় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।

রোববার (২২ নভেম্বর)  বিকেলে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডে অবস্থিত বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে স্টেশন চত্বরে সমাবেশ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খসরুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যসচিব সোহেল খান, সাবেক সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন জনি, রেজাউল করিম রবি, ফরহাদ হোসেন, নাফিজ ইমতিয়াজ রোমনসহ অন্য নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর