শিরোনাম :
নিজ রাজ্যে এবার পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিলেন থালাপতি বিজয় জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সেলিম উদ্দিন বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর কার্যকর সংসদ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী বগুড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩০৫ জনের নামে মামলা আগামী ২৯ ডিসেম্বর বিসিক শিল্পমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

নিজ রাজ্যে এবার পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিলেন থালাপতি বিজয়

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি কর্মীদের জন্য এবার পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি। সন্তান লালন-পালনে বাবার অংশগ্রহণ নিশ্চিত করতে প্রথমবারের মতো এ সুবিধা চালু করছে তামিলনাড়ু রাজ্য সরকার।

সরকারি ওই বিবৃতিতে বলা হয়েছে, সন্তান লালন-পালনে বাবার ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিবেচনায় বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি নিতে পারবেন।

নতুন এই ছুটি সন্তান জন্মের ১৫ দিন আগে থেকে শুরু করে জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে যেকোনো সময় নেওয়া যাবে। এ বিষয়ে নতুন ছুটির সুবিধা চালু করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

তামিলনাড়ু সরকার জানিয়েছে, পুরুষ কর্মীদের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার দাবিতে বিভিন্ন পর্যায় থেকে আবেদন আসছিল। বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা বর্তমানে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। নতুন সিদ্ধান্তের ফলে রাজ্যের পুরুষ সরকারি কর্মীরাও সন্তান জন্মের সময় পরিবারের পাশে থাকার জন্য আনুষ্ঠানিক ছুটির সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর