শিরোনাম :
ফিলিপাইনের বনে প্রথমবার দেখা মিলল পাঁচ ফুট ডানার বিরল বাদুড়ের সরকার গঠনে সমঝোতার আহ্বান ইসরাইলের প্রেসিডেন্টের ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত ইসমাইল জবিউল্লাহ পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা প্রথম মুসলিম সিনেটর হিসেবে ইতিহাস গড়লেন এল-সায়েদ গার্মেন্টস শিল্প ধ্বংসের চেষ্টা হয়েছে: দিপু ভূঁইয়া জামায়াত আমিরের সাড়া না পাওয়া শিবিরকর্মীকে চাকরি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

বগুড়ায় ফল ব্যবসায়ীদের দোকান প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সরকারের অধীনস্থ এবং বগুড়া সিটি কর্পোরেশনের যেকোনো উপযুক্ত স্থানে ফল ব্যবসায়ীদের জন্য দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে বগুড়া ফল ব্যবসায়ী সমিতি। বুধবার (৪ নভেম্বর) বেলা ১২টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সেকেন্দার কাজী। এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হাসান, উপদেষ্টা লিটন শেখ বাঘা, মাহমুদ শরীফ মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুনসুর আলী এবং সমিতির সাবেক সভাপতি তুষার।
মানববন্ধনে ব্যবসায়ীরা দাবি করেন, সরকারের মালিকানাধীন অথবা বগুড়া সিটি কর্পোরেশনের অধীন যেকোনো উপযুক্ত স্থানে তাদের ব্যবসা পরিচালনার জন্য দোকান ও প্রতিষ্ঠান স্থাপনের ব্যবস্থা করতে হবে। তারা কোনো ব্যক্তি মালিকানাধীন জায়গায় যেতে চান না বলেও ব্যানারে উল্লেখ করেন।
এ সময় ব্যানারে ‘সরকারের এবং বগুড়া সিটি কর্পোরেশনের যে কোনো স্থানে বগুড়া ফল ব্যবসায়ীদের দোকান প্রতিষ্ঠানের দাবিতে’ এবং ‘আরেফানের তাবেদারি চলবে না’—এমন স্লোগান তুলে ধরা হয়।
বক্তারা বলেন, ফল ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং স্থায়ীভাবে ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
মানববন্ধনে বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ফল ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর