শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী শ্রেণিভেদ নির্মূল করে মানবতার কল্যাণের কথা বলেছেন গৌতম বুদ্ধ: রিজভী ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম দেশে একদিনে ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে কয়েক দফা আবেদন জানানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে কাল স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন শামা অক্টোবরের ২৪ দিনে ২৬ হাজার ৪১১ কোটি টাকার রেমিট্যান্স রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলামী মাহাজ’ প্রধান গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব ইস্যু বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতিমন্ত্রী
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

অক্টোবরের ২৪ দিনে ২৬ হাজার ৪১১ কোটি টাকার রেমিট্যান্স

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

বগুড়া নিউজ: চলতি বছরের অক্টোবরের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই আয় ৬ দশমিক ৭ শতাংশ বেশি। বর্তমান বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২৬ হাজার ৪১১ কোটি টাকা।

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত বছরের ১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে প্রবাসীরা ২০০ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছিলেন। বর্তমান বিনিময় হার ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৪ হাজার ৭৪৩ কোটি টাকা। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে অক্টোবরের প্রথম ২৪ দিনে প্রবাসী আয় বেড়েছে ১৩ কোটি ৫০ লাখ ডলার।

এদিকে, চলতি মাসের ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছয় দিনে দেশে ২৯ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার ৬৩৩ কোটি টাকা।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা মোট ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ১ লাখ ৩২ হাজার ৬০০ কোটি।

অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ১ লাখ ১৮ হাজার ৪৯৮ কোটি টাকা। দুই অর্থবছরের একই সময়ের হিসাব তুলনা করলে দেখা যায়, চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর