শিরোনাম :
পরকীয়ায় জড়ালে পুরুষের ৫ বছর কারাদণ্ড, স্ত্রীর বিরুদ্ধে কি মামলা করা যায়? ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল গোপালগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক আগুন-ককটেল ঠেকাতে আইজিপির নির্দেশনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত বগুড়ার কাহালুতে আ‘লীগের ৩ নেতা গ্রেফতার কিশোর গ্যাং তৈরির পেছনে শুধু পুলিশকে দায়ী করলে চলবে না: বগুড়ায় ডিআইজি মীর আশরাফ আলী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

চার হোটেল-ফুডস প্রতিষ্ঠানের জরিমানা ৪ লাখ ১৫ হাজার টাকা

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

আদমদিঘী প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় চারটি হোটেল ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বিসমিল্লাহ হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ময়লা-আবর্জনার সঙ্গে মরিচ শুকানো, খাদ্যে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

গ্রামীণ ফুডসে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, মেয়াদ উল্লেখ ছাড়াই পুরোনো মাওয়া, ক্ষীর ও দুধের ছানা সংরক্ষণ এবং আমদানির প্রমাণপত্র ছাড়াই বিদেশি চকলেট ও খাদ্যপণ্য মজুদের তথ্য পাওয়া যায়।

মৌবন ফুডসে খাবারের মধ্যে পোকা, মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের প্রমাণ মেলে। অন্যদিকে হোটেল স্টারে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং পত্রিকার কালি লাগানো কাগজে খাবার পরিবেশন ও সংরক্ষণ করতে দেখা যায়।

এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে বিসমিল্লাহ হোটেলকে ১ লাখ, গ্রামীণ ফুডসকে ৩ লাখ, মৌবন ফুডসকে ৫ হাজার এবং হোটেল স্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, আদমদীঘি উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে সান্তাহার ফাঁড়ি পুলিশ।

এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর মালিকদের কাছে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ভবিষ্যতে সরকারি আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর