শিরোনাম :
১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে পেছনে ফেলে ইউরোপসেরা ইয়ামাল বিশ্ব এখন ‘চরম জলবায়ু পরিস্থিতির যুগে’ প্রবেশ করেছে : জাতিসংঘ মহাসচিব রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় গ্রেপ্তার ১৫ ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে : ডা. জুবাইদা রহমান শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী চার হোটেল-ফুডস প্রতিষ্ঠানের জরিমানা ৪ লাখ ১৫ হাজার টাকা শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রুহুল কবির রিজভী রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসি’কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

চার হোটেল-ফুডস প্রতিষ্ঠানের জরিমানা ৪ লাখ ১৫ হাজার টাকা

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

আদমদিঘী প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় চারটি হোটেল ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বিসমিল্লাহ হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ময়লা-আবর্জনার সঙ্গে মরিচ শুকানো, খাদ্যে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

গ্রামীণ ফুডসে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, মেয়াদ উল্লেখ ছাড়াই পুরোনো মাওয়া, ক্ষীর ও দুধের ছানা সংরক্ষণ এবং আমদানির প্রমাণপত্র ছাড়াই বিদেশি চকলেট ও খাদ্যপণ্য মজুদের তথ্য পাওয়া যায়।

মৌবন ফুডসে খাবারের মধ্যে পোকা, মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের প্রমাণ মেলে। অন্যদিকে হোটেল স্টারে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং পত্রিকার কালি লাগানো কাগজে খাবার পরিবেশন ও সংরক্ষণ করতে দেখা যায়।

এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে বিসমিল্লাহ হোটেলকে ১ লাখ, গ্রামীণ ফুডসকে ৩ লাখ, মৌবন ফুডসকে ৫ হাজার এবং হোটেল স্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, আদমদীঘি উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে সান্তাহার ফাঁড়ি পুলিশ।

এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর মালিকদের কাছে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ভবিষ্যতে সরকারি আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর