শিরোনাম :
পরকীয়ায় জড়ালে পুরুষের ৫ বছর কারাদণ্ড, স্ত্রীর বিরুদ্ধে কি মামলা করা যায়? ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল গোপালগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক আগুন-ককটেল ঠেকাতে আইজিপির নির্দেশনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত বগুড়ার কাহালুতে আ‘লীগের ৩ নেতা গ্রেফতার কিশোর গ্যাং তৈরির পেছনে শুধু পুলিশকে দায়ী করলে চলবে না: বগুড়ায় ডিআইজি মীর আশরাফ আলী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

সবাইকে পেছনে ফেলে ইউরোপসেরা ইয়ামাল

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সব তারকাদের ভিড়ে গোল করানোর দক্ষতায় এখন সবার ওপরে নাম উঠে এসেছে লামিনে ইয়ামালের। চলতি মৌসুমে বার্সেলোনার এই তরুণ সেনসেশন তার চোখধাঁধানো নৈপুণ্যে পেছনে ফেলে দিয়েছেন ইউরোপের সব ফরোয়ার্ডকে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল।

সর্বশেষ রোববারের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়েও বড় ভূমিকা রেখেছেন ইয়ামাল। তার নিখুঁত পাস থেকেই ম্যাচের দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার ফারমিন লোপেজ। চলতি মৌসুমে বার্সার জার্সিতে এই বিস্ময় বালকের ১২টি অ্যাসিস্টের মধ্যে লা লিগায় ৮টি, আর বাকি ৪টি এসেছে চ্যাম্পিয়নস লিগ থেকে।

অ্যাসিস্টের এই দৌড়ে ইয়ামালের ঠিক পরেই অবস্থান করছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। চলতি মৌসুমে ব্যালন ডি’অর জয়ী এই ইংলিশ তারকার অ্যাসিস্ট ১১টি। এছাড়া ৮টি করে অ্যাসিস্ট নিয়ে তালিকার পরবর্তী অবস্থানে যৌথভাবে আছেন তুফান, নিকো পাজ ও গ্লোরি গ্রুল।

শুধু সতীর্থদের দিয়ে গোল করানোই নয়, আতলেতিকোর বিপক্ষে পুরো ম্যাচ জুড়েই নিজের প্রতিভার আলো ছড়িয়েছেন ইয়ামাল। পুরো ম্যাচে তিনি সফল ড্রিবল করেছেন ছয়বার। তৈরি করেছেন সর্বোচ্চ সাতটি গোলের সুযোগ এবং বক্সের ভেতরে বাড়িয়েছেন তিনটি নিখুঁত ক্রস। শুধু আক্রমণভাগেই নয়, রক্ষণেও সমান তালে লড়েছেন তিনি। যার প্রমাণ মিলেছে তার জেতা দুটি গুরুত্বপূর্ণ ট্যাকলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর