শিরোনাম :
গণহত্যাকারী আওয়ামী লীগের আর কোনো স্থান এ দেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী চলতি বছর দিনাজপুরে বিজিবির অভিযানে সাড়ে ৪৫ কোটি টাকার পণ্য উদ্ধার ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব দেশের রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলার রুমার দুর্গম পাহাড়ে যাতায়াত সহজ করতে সেনাবাহিনীর ‘সম্প্রীতি এক্সপ্রেস’ ৭ নভেম্বরের নেতৃত্বে জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকত না: সাখাওয়াত ৭ নভেম্বরের চেতনায় ভীত হয়ে দিবসটি পালন বন্ধ করেছিল শেখ হাসিনার সরকার: রিজভী বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৪২ জনের নামে মামলা মুন্সীগঞ্জে ৩৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

হাসানের পাঁচে উ.ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দিচ্ছে বাংলাদেশ

প্রতিনিধির নাম / ৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: সিলেট টেস্টে বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন হাসান মাহমুদ। দ্বিতীয় দিনের শুরুতে নতুন বলে জোড়া আঘাতের পর এবার তুলে নিলেন পাঁচ উইকেট। এটি তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফাইপার।

এরপর মেহেদী হাসান মিরাজও পেয়েছেন সাফল্য। জাস্টিন গ্রিভসকে ফিরিয়েছেন এই অফস্পিনার। তাতেই এই ম্যাচে প্রথম উইকেটের দেখা পেলেন বাংলাদেশি কোন স্পিনার।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিরোধ গড়েছিলেন গ্রিভস। তবে মিরাজের ফ্লাইটে বিভ্রান্ত হয়ে লাইন মিস করেন এই ব্যাটসম্যান। বল খুব বেশি টার্ন না করেই সোজা গিয়ে আঘাত করে অফ স্টাম্পে। ৫১ রান করে থামে গ্রিভসের ইনিংস।

এর আগে দিনের শুরুতেই নতুন বলে জোড়া আঘাত হানেন হাসান। প্রথমে সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুকে বোল্ড করেন, পরের বলে অধিনায়ক রোস্টন চেজকে ফেরান উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে। হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল, কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান জশুয়া বিশপ।

তবে বিশপ বেশিক্ষণ টিকতে পারেননি। তাকে ফিরিয়েই পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান। এই ইনিংসে তাঁর শিকার কাভেম হজ, কেভিন উইকহ্যাম, আমির জাঙ্গু, রস্টন চেইস ও জশুয়া বিশপ।

টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট পেলেও হাসান। তবে দেশের মাটিতে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি এবারই প্রথম। গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ পাঁচ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর