শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী শ্রেণিভেদ নির্মূল করে মানবতার কল্যাণের কথা বলেছেন গৌতম বুদ্ধ: রিজভী ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম দেশে একদিনে ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে কয়েক দফা আবেদন জানানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে কাল স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন শামা অক্টোবরের ২৪ দিনে ২৬ হাজার ৪১১ কোটি টাকার রেমিট্যান্স রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলামী মাহাজ’ প্রধান গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব ইস্যু বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতিমন্ত্রী
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে কয়েক দফা আবেদন জানানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

বগুড়া নিউজ: পলাতক ফ্যাসিবাদী শক্তিকে কোনো অপতৎপরতা চালাতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেয়ার জন্য ভারতকে কয়েক দফা আবেদন জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ (রোববার, ২৫ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিং এ স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

সাজেকের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সাজেকের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পার্বত্য অঞ্চলে ৪-৫ টা গ্রুপের মধ্যে তাদের অন্তর্দ্বন্দ্ব আছে। পর্যটন মৌসুমে তারা পাহাড়ের কিছু অঞ্চল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে।

সেনাবাহিনীর পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। রাজনৈতিক পর্যায়ে নেতৃস্থানীয়দের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।

এবছর ৩৩ হাজার ৮৫১ টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। বাংলাদেশ অনেকদিন পর নিরাপদে, উৎসাহ উদ্দীপনার সঙ্গে দুর্গাপূজা উদযাপন করতে পেরেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। বিগত ১৫, ১৭ বছরে দুর্গাপূজাকে কেন্দ্র করে অনেক দুর্ঘটনা, সন্ত্রাস ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয়েছে। এ ধরণের অপসংস্কৃতি থেকে দুরে থাকতে পেরেছি।’

তিনি বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে মনিটরিং সিস্টেম জারি রেখেছিলাম, দুই একটি দুর্ঘটনার পরিকল্পনা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে সংযুক্ত করা হয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করবো। কারো পরিচয় বিবেচনায় নেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর