শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী শ্রেণিভেদ নির্মূল করে মানবতার কল্যাণের কথা বলেছেন গৌতম বুদ্ধ: রিজভী ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম দেশে একদিনে ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে কয়েক দফা আবেদন জানানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে কাল স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন শামা অক্টোবরের ২৪ দিনে ২৬ হাজার ৪১১ কোটি টাকার রেমিট্যান্স রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলামী মাহাজ’ প্রধান গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব ইস্যু বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতিমন্ত্রী
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শ্রেণিভেদ নির্মূল করে মানবতার কল্যাণের কথা বলেছেন গৌতম বুদ্ধ: রিজভী

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

বগুড়া নিউজ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শ্রেণিভেদকে নির্মূল করে মানবজাতির কল্যাণের জন্য কথা বলে গেছেন গৌতম বুদ্ধ। তার কাজ ও আদর্শ অনুসরণ করলে তা গোটা মানবজাতির কল্যাণে আসবে।

রোববার (২৫ অক্টোবর) রাজধানীর বাসাবো বৌদ্ধ মহাবিহারে ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ ও ফানুস উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, গৌতম বুদ্ধের সরল পথ ও মানবিক কাজগুলো অনুসরণ করলে জীবন সুন্দর ও শান্তিময় হয়ে উঠবে। বুদ্ধের বাণী শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের একার নয়, এটি সর্বজনীন এবং সব ধর্মের মানুষকেই সঠিক পথে চলার প্রেরণা দেয়। বুদ্ধ সমাজ ও মানবতার জন্য যে কাজগুলো করে গেছেন, তা সমগ্র মানবজাতির জন্যই অনুকরণীয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রবারণা পূর্ণিমাকে ‘চিত্ত পরিশুদ্ধের অনুষ্ঠান’ হিসেবে আখ্যায়িত করে রুহুল কবির রিজভী বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতো সব মানুষ যদি তাদের বছরের নানা ঘটনার (ভুলত্রুটি) স্বীকারোক্তি সহকর্মীদের কাছে দেয়, তাহলে তাদের মধ্যে নতুন করে কোনো অন্যায় করার ইচ্ছা থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর