শিরোনাম :
পরকীয়ায় জড়ালে পুরুষের ৫ বছর কারাদণ্ড, স্ত্রীর বিরুদ্ধে কি মামলা করা যায়? ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল গোপালগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক আগুন-ককটেল ঠেকাতে আইজিপির নির্দেশনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত বগুড়ার কাহালুতে আ‘লীগের ৩ নেতা গ্রেফতার কিশোর গ্যাং তৈরির পেছনে শুধু পুলিশকে দায়ী করলে চলবে না: বগুড়ায় ডিআইজি মীর আশরাফ আলী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নিরাপত্তাঝুঁকি এবং এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে এ সতর্কতা দেওয়া হয়েছে। খবর আল জাজিরার

দেশগুলো হলো— ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ছয়টি দেশই এখনো তাদের সর্বোচ্চ সতর্কতা বা ‘লেভেল-৪’ তালিকায় রয়েছে। এই সতর্কতার অর্থ, কোনো কারণেই এসব দেশে ভ্রমণ করা উচিত নয়।

পোস্টে বলা হয়, স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দেশগুলোতে মার্কিন নাগরিকদের সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতা বিবেচনায় নিয়ে লেভেল-৪ সতর্কতা জারি করা হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, ‘এসব স্থান বিপজ্জনক। কোনো কারণেই সেখানে যাবেন না।’

এদিকে ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন ছাড়াও আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ মোট ২৩টি দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে।

উল্লেখ্য, ‘লেভেল-৪’ সতর্কতা যুক্তরাষ্ট্রের ভ্রমণবিষয়ক নির্দেশনার সর্বোচ্চ স্তর। এ সতর্কতা জারি করা হলে মার্কিন নাগরিকদের সংশ্লিষ্ট দেশগুলোতে ভ্রমণ থেকে সম্পূর্ণ বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর