শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য বিনিময় প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের রাবির ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ অবকাঠামো উন্নয়নে ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে: প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ : ড. সাইমুম পারভেজ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ কপ৩১-এ বিশ্বনেতাদের প্রতি ‘জীবাশ্ম জ্বালানি আসক্তি দূর করার’ আহ্বান জাতিসংঘ মহাসচিবের
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

রাবির ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফরম বিতরণ আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় সিদ্ধান্ত হয়েছে। ইউজিসির এ সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা কমিটি।

আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত রাবি ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে বিষয়টি জানিয়েছেন ভিসি অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।

ভিসি বলেন, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

আবেদনের বিষয়ে বলেন, ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৫ নভেম্বর থেকে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

যারা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন তাদের বিষয়ে ভিসি ফরিদুল ইসলাম বলেন, যেসব শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবেন, তাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আবেদন সাপেক্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য নতুন করে ৫-৭ দিন সময় দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা শিথিলের বিষয়ে ভিসি অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ দশমিক ০০-সহ মোট জিপিএ ৬ দশমিক ৫০ থাকতে হবে। অন্যদিকে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০সহ মোট জিপিএ ৭ দশমিক ৫০ থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর