শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য বিনিময় প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের রাবির ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ অবকাঠামো উন্নয়নে ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে: প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ : ড. সাইমুম পারভেজ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ কপ৩১-এ বিশ্বনেতাদের প্রতি ‘জীবাশ্ম জ্বালানি আসক্তি দূর করার’ আহ্বান জাতিসংঘ মহাসচিবের
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ : ড. সাইমুম পারভেজ

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: বাংলাদেশ কপ৩১ এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী এবং কপ৩১ এ বাংলাদেশ প্রতিনিধিদলের ডেপুটি পার্টি হেড ড. মো. সাইমুম পারভেজ।

তিনি বলেন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম সম্মেলনে (কপ৩১) বাংলাদেশ শুধু নিজেদের জলবায়ু সংকট তুলে ধরছে না, বরং বিশ্বের জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে চায়। জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান, সবুজ কর্মসংস্থান, ন্যায্য জ্বালানি রূপান্তর ও পরিবেশবান্ধব পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।

আজ কপ৩১ সম্মেলনে চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশটিকে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাই বাংলাদেশ অভিযোজন তহবিল, প্রশমন তহবিল এবং লস অ্যান্ড ড্যামেজ তহবিল বৃদ্ধির দাবি জোরালোভাবে তুলে ধরছে।

তিনি বলেন, জলবায়ু অর্থায়ন অবশ্যই ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক হওয়া উচিত। কারণ জলবায়ু পরিবর্তনের জন্য যেসব দেশ দায়ী নয়, তাদের ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়া ন্যায়সংগত নয়। বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ), স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি) এবং বাংলাদেশ-ভুটান-নেপাল আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মিলিত দাবি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছে।

কপ৩১ এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু অঙ্গীকারের গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে উল্লেখ করে ড. সাইমুম পারভেজ বলেন, এবারের সম্মেলনে বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার হচ্ছে ন্যায্য জ্বালানি রূপান্তর বা ‘জাস্ট ট্রানজিশন’ নিশ্চিত করা। জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের পাশাপাশি বিদ্যমান শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা এবং নতুন সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার।

তিনি জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের মতো বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, মিথেন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব শিল্পের উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশের জলবায়ু অভিযোজন সক্ষমতার কথা তুলে ধরে তিনি বলেন, ঘূর্ণিঝড় ও বন্যার আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ, লবণসহিষ্ণু ফসল এবং ভাসমান কৃষির মতো উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এসব অভিজ্ঞতা বিশ্বের অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য উদাহরণ হতে পারে।

এদিকে বিশ্ববাজারে পাট ও বায়োডিগ্রেডেবল পণ্যের সম্ভাবনা নিয়ে গুরুত্বারোপ করে ড. সাইমুম পারভেজ জানান, তুরস্কের ফার্স্ট লেডির সাথে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদল পাট এবং প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্য আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের প্রস্তাব তুলে ধরেছে। এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে কারিগরি সহযোগিতার সম্ভাবনাও তৈরি হয়েছে। এসব পণ্য প্রদর্শন ও প্রচারে একটি বাংলাদেশি প্যাভিলিয়ন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ সম্প্রসারণের বিষয়েও তিনি জানান, জাতীয় কার্বন বাজারসংক্রান্ত নীতিগত কাঠামো এবং কার্বন রেজিস্ট্রি প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। এর মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক কার্বন বাজার থেকে জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজ এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর