শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘দ্য প্রেস কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। আইনটি চূড়ান্ত করার কাজ চলছে। পাশাপাশি জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত ২০২০) যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে পটুয়াখালী-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. শফিকুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, প্রস্তাবিত প্রেস কাউন্সিল আইনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিধান যুক্ত করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় কর্মরত সাংবাদিকদের ওপর শারীরিক হামলা, মামলা ও হয়রানি প্রতিরোধ এবং তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এতে গুরুত্ব পেয়েছে।

তিনি জানান, গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলী) আইন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ ও সমন্বয়ের কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আইনটি যথাযথভাবে বাস্তবায়িত হলে গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য কর্মপরিবেশ এবং অন্যান্য পেশাগত অধিকার আরও সুরক্ষিত হবে।

তিনি আরও জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অনলাইন গণমাধ্যমের জন্য যুগোপযোগী নীতিমালা প্রণয়ন এবং গণমাধ্যমকর্মীদের চাকরির অধিকার সুরক্ষায় সরকার ধারাবাহিকভাবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর