শিরোনাম :
ফেনীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও হুইলচেয়ার বিতরণ কেলেঙ্কারির জেরে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার : রাষ্ট্রপতি সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি এবার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এআই ব্যবহারের উদ্যোগ গুগলের ২৪ কোটি ছাড়িয়েছে জেনারেটিভ এআই ব্যবহারকারী পুরনো ফোন ভালো রাখতে কত শতাংশ চার্জ দিয়ে বন্ধ রাখবেন? বাইন্যান্সে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা আগামী ১ বছরে চালু হবে বাংলাদেশের নিজস্ব এআই অবকাঠামো
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২১০

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৯৭ জন, পূর্ববর্তী মামলায় ১৬৪ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ৬০ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ৭ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৫৬ জন, পরোয়ানা মূলে ১৪৯ জন এবং সাজা পরোয়ানা মূলে ১০ জন রয়েছেন।

এ ছাড়া মাদক মামলায় ১৩০ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৪ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ২৬ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ২৮টি মাদক মামলা দায়ের করা হয়।

অভিযানে ১৪ হাজার ২৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ পিস ট্যাপেন্টাডল, ১২ পুড়িয়া গাঁজা, ১০ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৯ লিটার চোলাইমদ ও ১৫ কেজি ১৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৩১ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে চট্টগ্রামে ২১, কক্সবাজারে পাঁচ, কুমিল্লায় ৫০, ব্রাহ্মণবাড়িয়ায় ১০, চাঁদপুরে ১২, নোয়াখালীতে আট, লক্ষ্মীপুরে ১১, ফেনীতে পাঁচ, রাঙ্গামাটিতে পাঁচ, খাগড়াছড়িতে তিন এবং বান্দরবানে এক জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তন্মধ্যে ৩৩৯ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে এবং ১৯৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা ভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা: চট্টগ্রাম ৯৪, কক্সবাজার ২৭, কুমিল্লা ১৭৫, ব্রাহ্মণবাড়িয়া ৩১, চাঁদপুর ২২, নোয়াখালী ৩৫, ফেনী ৩৮, লক্ষ্মীপুর ৭১, রাঙ্গামাটি ১২, খাগড়াছড়ি ১১ এবং বান্দরবান ২১ জন।

পুলিশ আরও জানায়, জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর