শিরোনাম :
ফেনীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও হুইলচেয়ার বিতরণ কেলেঙ্কারির জেরে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার : রাষ্ট্রপতি সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি এবার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এআই ব্যবহারের উদ্যোগ গুগলের ২৪ কোটি ছাড়িয়েছে জেনারেটিভ এআই ব্যবহারকারী পুরনো ফোন ভালো রাখতে কত শতাংশ চার্জ দিয়ে বন্ধ রাখবেন? বাইন্যান্সে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা আগামী ১ বছরে চালু হবে বাংলাদেশের নিজস্ব এআই অবকাঠামো
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

ফেনীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও হুইলচেয়ার বিতরণ

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ফেনী প্রতিনিধি:  ফেনী জেলায় সদরে আজ দুই শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার ও একটি ওয়াকার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় ফেনী পৌরসভা প্রাঙ্গণে ডিজঅ্যাবিলিটি এইড সোসাইটির উদ্যোগে আয়োজিত এ মেডিক্যাল কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি।

ডিজঅ্যাবিলিটি এইড সোসাইটির চেয়ারম্যান আফতাব মোমিন ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহরাব হোসেন, ফেনী পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. কৃষ্ণপদ সাহা, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন শিবলু, কানাডা বিএনপি’র (পশ্চিম) সাধারণ সম্পাদক এস.এম হুমায়ুন কবির পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ মেডিক্যাল ক্যাম্পের ১০ জন চিকিৎসক দুই শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তিকে চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি হাঁটাচলায় অক্ষম পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তিকে বিনামূল্যে পাঁচটি হুইলচেয়ার এবং একটি ওয়াকার দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর