শিরোনাম :
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বগুড়ায় জেলা সিএনজি মালিক সমিতির ডিজিটাল স্মার্ট পরিচয়পত্র বিতরণ ময়মনসিংহে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ ময়মনসিংহে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ বগুড়ায় বাংলাদেশ সমাচারের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা সরকারি খরচে এক লাখ ৪৫ হাজার কারাবন্দিকে আইনি সহায়তা বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনের সিদ্ধান্ত, সরকারি কোয়ার্টার নিয়ে কড়া বার্তা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

পাবনায় যৌথ অভিযানে ৫ ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অনুমোদন ছাড়া মাটি উত্তোলন ও ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহারের দায়ে এসব জরিমানা করা হয়।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনা সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় অবস্থিত পাঁচটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাব উদ্দীন এবং পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক (এডি) ইউসুফ আলীর নেতৃত্বে এ অভিযানে পুলিশ, এসআরবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে বাদশা আহমেদের এআরবি ইটভাটাকে ৪ লাখ টাকা, মনজু প্রামাণিকের সেভেন স্টার ইটভাটাকে ৪ লাখ ৫০ হাজার টাকা, গৌতম ঘোষের এ অ্যান্ড বি ইটভাটাকে ৪ লাখ টাকা, সাইফুল ইসলামের এ অ্যান্ড এ ইটভাটাকে ৩ লাখ টাকা এবং আব্দুল খালেকের এমএইচকে ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর