ষ্টাফ রিপোর্টার: বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতি (রেজিঃ নং-৯১২)-এর উদ্যোগে সদস্যদের মাঝে ডিজিটাল স্মার্ট পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
শনিবার ১৪ নভেম্বর সংগঠনের থানা রোডস্থ কার্যালয়ে আয়োজিত এ পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও বিতরণ করেন সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব মমিনুর রশীদ শাইন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মমিনুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এস আলম এবং ধর্মীয় সম্পাদক মনির মন্ডল।
ডিজিটাল স্মার্ট পরিচয়পত্র বিতরণের মাধ্যমে সংগঠনের সদস্যদের পরিচয় নিশ্চিতকরণ, সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক ব্যবস্থাপনার আওতায় সদস্যদের সেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।