শিরোনাম :
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বগুড়ায় জেলা সিএনজি মালিক সমিতির ডিজিটাল স্মার্ট পরিচয়পত্র বিতরণ ময়মনসিংহে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ ময়মনসিংহে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ বগুড়ায় বাংলাদেশ সমাচারের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা সরকারি খরচে এক লাখ ৪৫ হাজার কারাবন্দিকে আইনি সহায়তা বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনের সিদ্ধান্ত, সরকারি কোয়ার্টার নিয়ে কড়া বার্তা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় আজ ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সচেতনতামূলক পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশটায় প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডায়াবেটিস সমিতিতে গিয়ে শেষ হয়। এতে জনপ্রতিনিধি, চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে ডায়াবেটিস সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, ডায়াবেটিস সমিতির সভাপতি হেমায়েত হোসেন হিমু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু এবং ডায়াবেটিস হাসপাতালের কনসালটেন্ট চিকিৎসক ডা. রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা কমানো সম্ভব। তারা ডায়াবেটিস প্রতিরোধে ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতা বাড়ানোর উপর গুরত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর