শিরোনাম :
ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান স্পিকারের দেশজুড়ে অগ্নিসংযোগ ও নৈরাজ্যে জড়িতদের শনাক্তের আহ্বান বিরোধী দলীয় নেতার ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল জামায়াত চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী বলিউডের খল অভিনেতা মুকেশ ঋষি এখন বগুড়ায় বগুড়ায় অধ্যক্ষ আবুল কালামের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন বগুড়া বার’র নির্বাচনে ১৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৯ প্রার্থী
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা

প্রতিনিধির নাম / ৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: সংকটে পড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ১৭ হাজার কোটি টাকা ডিমান্ড লোন এবং ন্যাশনাল ব্যাংক পিএলসিকে ৭ হাজার কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়েছে। এই গ্যারান্টির বিপরীতে সোনালী ব্যাংক ইতোমধ্যে ন্যাশনাল ব্যাংককে সাত হাজার কোটি টাকা দিয়েছে।

সংসদ সদস্য শওকত আরা আক্তারের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা এবং সম্ভাব্য ব্যাংক রান ঠেকাতে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ১৭(১)(বি) ধারা অনুযায়ী সরকার সংকটে পড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে বিশেষ তারল্য সহায়তা দিতে পারে।

তিনি বলেন, তারল্য সহায়তা দেওয়ার সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ডিমান্ড প্রমিসরি নোট নেওয়া হয়। এর ভিত্তিতে দেওয়া তারল্য সহায়তা সংশ্লিষ্ট ব্যাংকের পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর