শিরোনাম :
ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান স্পিকারের দেশজুড়ে অগ্নিসংযোগ ও নৈরাজ্যে জড়িতদের শনাক্তের আহ্বান বিরোধী দলীয় নেতার ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল জামায়াত চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী বলিউডের খল অভিনেতা মুকেশ ঋষি এখন বগুড়ায় বগুড়ায় অধ্যক্ষ আবুল কালামের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন বগুড়া বার’র নির্বাচনে ১৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৯ প্রার্থী
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

জাতীয়তাবাদী নবীন দলের কমিটি ঘোষণা

প্রতিনিধির নাম / ৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ২৪: বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) নবীন দলের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের বৈঠকে এই কমিটি গঠিত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, দীর্ঘ ১২ বছর পর নতুন কমিটির সভাপতি হয়েছেন হুমায়ুন আহমেদ তালুকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ সোহেল রানা।

নবগঠিত কমিটি আরও আছেন, সিনিয়র সহ-সভাপতি ডা. আবু হানিফ, সহ-সভাপতি মাওলানা আকাইদ হোসাইন, সহ-সভাপতি মাওলানা হাফেজ আবু হানিফ, দপ্তর সম্পাদক মো. হাফিজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং শ্রমবিষয়ক সম্পাদক সাইদুর রহমান শাহিন। এসময় কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার বলেন, “২০১৩ সালে বিএনপির সমর্থিত সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের আত্মপ্রকাশ ঘটে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দুঃসময়ের নানা অভিজ্ঞতা অর্জন করেছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঢাকাসহ সারা দেশে আমরা ব্যাপক ভূমিকা রেখেছি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিটি কর্মসূচিতে সারা দেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি।”

তিনি আরও বলেন, “আগামী দিনেও গণতান্ত্রিক সরকারের সব কর্মসূচিতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নতুন কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।”

দীর্ঘ বিরতির পর নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর