শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এআইয়ের সম্ভাবনা ও ঝুঁকি রয়েছে : জাতিসংঘের জলবায়ুপ্রধান ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিন্ন করার পক্ষে গণরায় ৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ, ভার্চুয়ালি থাকতে পারেন তারেক রহমান-পুতিন গোপালগঞ্জের সহিংসতা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি: নেজামে ইসলাম পার্টি প্রথম ধাপে ১৩১ উপজেলায় ১,০৫০ ইউনিয়নে হবে ভোট বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত: রিজভী রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে হন্ডুরাস থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে অভিবাসীদের নতুন বহর বগুড়ার কাহালুতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

গোপালগঞ্জের সহিংসতা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি: নেজামে ইসলাম পার্টি

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে বিক্ষোভ ও মহড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার। তিনি এ ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করে প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে মাওলানা মুসা বিন ইযহার বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কীভাবে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, ভাঙচুর ও সড়ক অবরোধের মতো কর্মকাণ্ড চালানোর সুযোগ পেল, তা অত্যন্ত উদ্বেগজনক। পুলিশের উপস্থিতিতেও পুলিশ বক্স, সাঁজোয়া যান, জুলাই স্মৃতিস্তম্ভ ও বিভিন্ন স্থাপনায় হামলা-ভাঙচুরের ঘটনা প্রশাসনের প্রস্তুতি ও কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। এত বড় ঘটনা ঘটার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে না পারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার ব্যর্থতাকেই সামনে এনেছে।’

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের সহিংসতা প্রতিরোধে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু ঘটনার পর অতিরিক্ত বাহিনী মোতায়েন কিংবা কর্মকর্তাদের বদলি করলেই দায়িত্ব শেষ হয় না; বরং আগাম গোয়েন্দা তৎপরতা, সুনির্দিষ্ট নিরাপত্তা পরিকল্পনা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। নিষিদ্ধ সংগঠন ও তাদের সহযোগীদের নামে কেউ যেন সন্ত্রাস, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির সুযোগ না পায়, তা নিশ্চিত করতে হবে।

ফ্যাসিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে দেশপ্রেমিক সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা যাবে না।

মাওলানা মুসা বিন ইযহার গোপালগঞ্জের ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলা ও ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রশাসনকেই এর দায় নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর