শিরোনাম :
ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান স্পিকারের দেশজুড়ে অগ্নিসংযোগ ও নৈরাজ্যে জড়িতদের শনাক্তের আহ্বান বিরোধী দলীয় নেতার ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল জামায়াত চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী বলিউডের খল অভিনেতা মুকেশ ঋষি এখন বগুড়ায় বগুড়ায় অধ্যক্ষ আবুল কালামের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক বগুড়ায় সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন বগুড়া বার’র নির্বাচনে ১৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৯ প্রার্থী
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বলিউডের খল অভিনেতা মুকেশ ঋষি এখন বগুড়ায়

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় বলিউডের খল অভিনেতা মুকেশ ঋষি বগুড়ায় পৌঁছেছেন বলিউডের পরিচিত খল অভিনেতা মুকেশ ঋষি। নতুন ঢাকাই সিনেমা ‘নসিব’-এর শুটিংয়ে অংশ নিতে মহানগরের পাঁচ তারকা হোটেল মম ইনে এসেছেন তিনি। সিনেমাটির দৃশ্যধারণ চলছে মম ইনে। মুকেশ ঋষির অংশগ্রহণে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উৎসাহ। উত্তরবঙ্গের আরও কয়েকটি লোকেশনে শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

আরশাদ আদনান ও মোহাম্মদ ইকবালের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে তারকাবহুল বাণিজ্যিক ঘরানার সিনেমা ‘নসিব’। সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করছেন মুকেশ ঋষি। আগামী ঈদুল ফিতরে এটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করেছেন নির্মাতারা।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে ভারতের মুম্বাই থেকে ঢাকায় পৌঁছান মুকেশ ঋষি। বিমানবন্দরে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান সিনেমার প্রযোজক আরশাদ আদনান। এ সময় দুজনকে একসঙ্গে ছবিও তুলতে দেখা যায়। ঢাকায় পৌঁছানোর পরপরই তিনি বগুড়ার উদ্দেশে রওনা হন। এক সপ্তাহের জন্য বাংলাদেশে অবস্থান করবেন এই অভিনেতা।

নব্বইয়ের দশক থেকে বলিউডে খলনায়ক হিসেবে পরিচিতি পাওয়া মুকেশ ঋষি শক্তিশালী শারীরিক গঠন, গম্ভীর কণ্ঠস্বর ও পর্দায় ভয়ংকর উপস্থিতির জন্য দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত। হিন্দি সিনেমার পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’; সালমান খানের সঙ্গে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’। এ ছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রের মাধ্যমেও ব্যাপক পরিচিতি অর্জন করেন এই অভিনেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর