শিরোনাম :
‘আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে’ বগুড়া মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন শিশুদের সুরক্ষায় দেশব্যাপী চাইল্ড কেয়ার সেন্টার প্রতিষ্ঠা হবে: সমাজকল্যাণ মন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে—আর না’: আওয়ামী লীগকে তারেক রহমান ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ ও চীনের কূটনীতিকদের সাক্ষাৎ পুলিশে একযোগে ১৭ কর্মকর্তার বদলি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ভলিবল (নারী ও পুরুষ) চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এ ক্ষেত্রে কোনো ধরনের ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মো. আলী হোসেন ফকির বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী খেলাধুলাকে শুধু বিনোদন নয়, পেশা হিসেবেও গ্রহণের উদ্যোগ নিয়েছেন। মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলা একটি ভালো মাধ্যম।’

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে তরুণ খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলায় আরও ভালো ফল অর্জনের জন্য পুলিশের সব ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ফাইনালে তারা ঢাকা রেঞ্জকে হারিয়ে শিরোপা জেতে। নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে এপিবিএন। ফাইনালে তারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) পরাজিত করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আইজিপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি মো. মোস্তফা কামাল।

এ সময় অতিরিক্ত আইজিগণ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ডিএমপির মিলন এবং নারী বিভাগে এপিবিএনের কেয়া সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে আইজিপি বিচ ভলিবলের জার্সিও উন্মোচন করেন। পরে তিনি ফাইনাল খেলা উপভোগ করেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুরু হয়। এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৩টি এবং নারী বিভাগে ৬টি দল অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর