শিরোনাম :
‘আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে’ বগুড়া মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন শিশুদের সুরক্ষায় দেশব্যাপী চাইল্ড কেয়ার সেন্টার প্রতিষ্ঠা হবে: সমাজকল্যাণ মন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে—আর না’: আওয়ামী লীগকে তারেক রহমান ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ ও চীনের কূটনীতিকদের সাক্ষাৎ পুলিশে একযোগে ১৭ কর্মকর্তার বদলি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার অর্থ হলো নিজেকে ও দেশকে পিছিয়ে রাখা। প্রযুক্তির জন্য অন্যের ওপর নির্ভরতা কমিয়ে দেশের মেধা ও উদ্ভাবনী শক্তিকে আরও বিকশিত করতে হবে। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভ যেন প্রয়োজনীয় সহায়তার অভাবে হারিয়ে না যায়, সে জন্য সরকারের সহযোগিতার আশ্বাস দেন তারেক রহমান। তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর