শিরোনাম :
‘আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে’ বগুড়া মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন শিশুদের সুরক্ষায় দেশব্যাপী চাইল্ড কেয়ার সেন্টার প্রতিষ্ঠা হবে: সমাজকল্যাণ মন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে—আর না’: আওয়ামী লীগকে তারেক রহমান ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ ও চীনের কূটনীতিকদের সাক্ষাৎ পুলিশে একযোগে ১৭ কর্মকর্তার বদলি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিশুদের সুরক্ষায় দেশব্যাপী চাইল্ড কেয়ার সেন্টার প্রতিষ্ঠা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে দেশব্যাপী চাইল্ড কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, সুরক্ষা এবং সার্বিক বিকাশ নিশ্চিত করতে সরকার পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও শহরের ওয়ার্ড গুলোতে চাইল্ড কেয়ার সেন্টার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘শিশুদের প্রতি সহিংসতা অবসানের লক্ষ্যে দ্বিতীয় বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলন’ শীর্ষক সম্মেলনের প্যানেল আলোচনায় বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানকালে মন্ত্রী এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের ১৮ কোটি জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশের বয়স ১ দিন হতে ১৮ বছরের মধ্যে এবং এই বিশাল জনগোষ্ঠীর সুরক্ষা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

এ লক্ষ্য বাস্তবায়নে পরিবার ও বিদ্যালয়ের পাশাপাশি, অভিভাবকদের কর্মক্ষেত্রেও শিশু সুরক্ষা ও পরিচর্যার বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, বর্তমানে প্রতিটি উপজেলায় ৫টি করে কমিউনিটিভিত্তিক ‘শিশু সুরক্ষা কমিউনিটি হাব’ পরিচালিত হচ্ছে, যেখানে স্বেচ্ছাসেবী সেবাদাতাদের সম্মানী প্রদানের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায় থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে শিশুদের সুরক্ষা আরও জোরদার করতে প্রতিটি ইউনিয়নে এই সেবা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া, কর্মজীবী দম্পতিদের সন্তানদের পরিচর্যার জন্য শহর ও উপশহরে ডে-কেয়ার কর্মসূচি চালু থাকলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল হওয়ায় শিল্পাঞ্চল ও শহরাঞ্চলে শিশু দিবাযত্ন সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

ডা. জাহিদ হোসেন জানান, বর্তমানে মেডিক্যাল কলেজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিমানবন্দর এবং সরকারি দপ্তরে চাইল্ড কেয়ার কার্যক্রম চালু আছে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রতিষ্ঠানে এই সুবিধা চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিশু পরিচর্যা ও সুরক্ষা সরকারের উন্নয়ন এজেন্ডার অন্যতম প্রধান অংশ বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, বিশ্বের ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে ফিলিপাইনের ম্যানিলায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর