শিরোনাম :
চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিশ্ব শিশু দিবস আজ আ’লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে -প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১৭ বছরে সংস্কৃতি অঙ্গনকে ধ্বংস করা হয়েছে : বগুড়ায় সংস্কৃতি প্রতিমন্ত্রী পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, হঠাৎ জেঁকে বসেছে শীত ৫ ডিসেম্বর বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা বিএনপি’র ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না: রিজভী মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, দুইয়ে আর্জেন্টিনা, পেছাল ব্রাজিল

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: দীর্ঘদিন পর ইংল্যান্ডের কাছে হেরে পরাজয়ের স্বাদ পায় স্পেন। এরপরও তারাই রয়েছে শীর্ষস্থানে। দুইয়ে বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা। তিনে ফ্রান্স ও চারে ইংল্যান্ড। পাঁচে আফ্রিকার দেশ মরক্কো।ফুটবল বুট কিনুন

নাইজারের বিপক্ষে টানা দুই জয়ে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের টিকিট নিশ্চিত করে মরক্কো। এর সুবাদে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। ১৯৯৩ সালে র‌্যাঙ্কিং চালুর পর এটাই তাদের সর্বোচ্চ অবস্থান। মরক্কোর উত্থানে এক ধাপ করে পিছিয়েছে পর্তুগাল ও ব্রাজিল। দল দুটি রয়েছে যথাক্রমে ছয় ও সাত নম্বরে।

আট ও নয় নম্বরে আছে বেলজিয়াম ও নেদারল্যান্ডস। এক ধাপ এগিয়ে দশে উঠে এসেছে কলম্বিয়া। তিন ধাপ পিছিয়ে ১৩ নম্বরে নেমে গেছে মেক্সিকো। যুক্তরাষ্ট্র রয়েছে ১৬ নম্বরেই। হাইতির বিপক্ষে টানা দুই জয়ের পরও র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থানের পরিবর্তন হয়নি। এদিকে এশিয়ার শীর্ষ দল জাপান রয়েছে ১৭ নম্বরে।

উল্লেখ্য, ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। বিশ্বকাপের শতবর্ষ উদ্যাপনে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতেও একটি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।ফুটবল বুট কিনুন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর