শিরোনাম :
চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিশ্ব শিশু দিবস আজ আ’লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে -প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১৭ বছরে সংস্কৃতি অঙ্গনকে ধ্বংস করা হয়েছে : বগুড়ায় সংস্কৃতি প্রতিমন্ত্রী পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, হঠাৎ জেঁকে বসেছে শীত ৫ ডিসেম্বর বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা বিএনপি’র ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না: রিজভী মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বিশ্ব শিশু দিবস আজ

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: বিশ্ব শিশু দিবস আজ ২০ নভেম্বর। শিশুদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপদে বেড়ে ওঠা, শিক্ষা, সুস্বাস্থ্য এবং মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো, তাদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করা এবং অধিকার ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

এ বছরের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’। এর মাধ্যমে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি মতামত প্রকাশ এবং ভবিষ্যৎ গঠনে শিশুদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার কনভেনশন (সিআরসি) গৃহীত হয়। শিশুদের অধিকার সুরক্ষায় এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যাপকভাবে অনুমোদিত মানবাধিকার চুক্তি। ওই দিনটিকে স্মরণ করেই প্রতিবছর বিশ্ব শিশু দিবস পালন করা হয়।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শিশু অধিকার সনদের আলোকে বিশ্বজুড়ে শিশুদের নিয়ে এবং শিশুদের জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। একই সঙ্গে শিশুদের সামনে থাকা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর