রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

ওমান উপকূলে ২ ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বগুড়া নিউজ ২৪: যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা (ইউকেএমটো) জানিয়েছে, ওমানের খাসাব বন্দরের উত্তরে ও পূর্বে দুটি পৃথক ঘটনায় ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হেনেছে। দুটি ঘটনায়ই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে পরিবেশগত ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো নিশ্চিত নয়। কারা এই হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি।

যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’- নামে এ বছর ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় অতর্কিত ব্যাপক বিমান হামলা চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা শহীদ হন। যার মধ্য দিয়ে চলমান এই যুদ্ধের সূত্রপাত হয়।

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারির চাপিয়ে দেয়া যুদ্ধের পর পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টায় এপ্রিল ও জুনে সাময়িক যুদ্ধবিরতি এবং সমঝোতা স্মারক সই হলেও তা ভেঙে যায়। সবশেষ আজ ২১ নভেম্বর পর্যন্ত দুই পক্ষের মধ্যে সীমিত আকারে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর